Posts

Showing posts from January, 2024

রুমির কবিতা “আমাকে একা থাকতে দাও”

ঘুমাতে যাও একা থাকতে দাও আমাকে, রাতে আমি একা লাফ দিয়ে উঠি। আকাংখার ঢেউয়ের সাথে আমি দিনরাত একা কাটাই, আবেগ আমাকে অনুপ্রাণিত করে, তা না হলে প্রতিশোধের দিক দেখতে। আমার কাছ থেকে পালাও, আমি কষ্টগুলো বপন করেছি, পূর্ণতার জন্য প্রয়োজন ইবাদত, তা না হলে দু:খ-কষ্ট যাবে বেড়ে। আমার অশ্রুভেজা চোখে এবং বিষাদ-বিধুর হাহাকারে চোখের পানি বাধ মানবে না, পানি উঠানোর কল তা জেনে গেছে। আমার সৌন্দর্য এখন পরিপূর্ণ, পাথরের মতো একটি হৃদয় আছে, যা হৃদয়হীনভাবে হত্যা করবে, তবুও সে তার সিংহাসনে বহাল। আমার প্রিয়তমা এবং রানি তার সিংহাসনের যোগ্য নয়, সে তার প্রেমিকের কাছে হীন আমার মাঝে আছে ধৈর্য ও কৃপা। মৃত্যু এবং আরেকটি যন্ত্রণা নিরাময়যোগ্য নয়, আমরা জানি, আমি তাই বাকরুদ্ধ হয়ে থাকি এক্ষেত্রে আমি যাতনাক্লিষ্ট।  পথেই আছে ড্রাগন সে ড্রাগনের ক্রোধ অস্বীকার করে তার কাছে ধার করা সম্পদ জমা রাখে, যখন প্রেমের সম্পদ জ্বলজ্বল করে।  আমাকে আমার অবস্থায় একা থাকতে দাও, আমাকে বাদ দাও এই বিতর্ক থেকে, তুমি মাথার খুলি ও হাড্ডির কথা বলছো এবং প্রেমিকের বিলাপকে শাস্তি দিচ্ছো।